ঢাকা
খ্রিস্টাব্দ

সরকারি চাকরিতে বড় শূন্যতা: ৪ লাখ ৬৮ হাজার পদ খালি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ৩.০৮ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ৩.০৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 327179 জন

  • নিউজটি দেখেছেনঃ 327179 জন
সরকারি চাকরিতে বড় শূন্যতা: ৪ লাখ ৬৮ হাজার পদ খালি


২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার (১ এপ্রিল) সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। 


জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের সরকারি খাতে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন।


তিনি জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪ মোতাবেক সব মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শ্রেণি-ওয়ারি কর্মরত কর্মচারীর সংখ্যা এবং শূন্যপদের সংখ্যা নিম্নরূপ— 


কর্মরত প্রথম শ্রেণির কর্মকর্তা ও কর্মচারী ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। প্রথম শ্রেণির শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণির কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন। দ্বিতীয় শ্রেণির শূন্যপদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণির কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন। তৃতীয় শ্রেণির শূন্যপদ ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণির কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন। চতুর্থ শ্রেণির শূন্যপদ ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।

এছাড়া, অন্যান্য পদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ৭ হাজার ৯৮০ জন। আর শূন্যপদ ৮ হাজার ১৩৬টি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ৩.০৮ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ৩.০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ