ঢাকা
খ্রিস্টাব্দ

ফুলবাড়ী

'রোগের যাতনা সইতে না পেরে' নারীর আত্মহত্যা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাহানুর ইসলাম | সংবাদদাতা
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৭.২০ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৭.২৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 6130421 জন

  • নিউজটি দেখেছেনঃ 6130421 জন
'রোগের যাতনা সইতে না পেরে' নারীর আত্মহত্যা
-প্রতীকি ছবি।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসুস্থ শরীরের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে বিলকিস বেগম (৪১) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা কদমতলা গ্রামে। বিলকিস বেগম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাই কাজী গ্রামের সিরাজুল হকের স্ত্রী ।


এলাকাবাসী সূত্রে জানাগেছে,বিলকিস বেগম স্বামীর বাড়িতে দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন এবং রংপুরসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে আসছিলেন।


গত তিন মাস ধরে তার বাবা মৃত বাদশা মিয়ার বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু চিকিৎসা নেয়ার পরও শারীরিক সমস্যার উন্নতি না হলে শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৯ টায় সবার অজান্তে বাড়ির গোয়াল ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, পরিবার ও তার স্বামীর কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে এবং এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাহানুর ইসলাম | সংবাদদাতা
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৭.২০ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ৭.২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ