ঢাকা
খ্রিস্টাব্দ

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আদালত প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৪.০৫ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৪.০৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1295947 জন

  • নিউজটি দেখেছেনঃ 1295947 জন
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর


জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। রবিবার (১২ এপ্রিল) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন। প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।


তাকে গ্রেফতারের তথ্যসূত্রে জানা যায়, ২০২৪ সালের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।


সেদিন পুলিশের তরফে তার দুই দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো। অন্যদিকে শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। আদালত আবেদন দুইটি নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।


মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকালে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালোনা হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি।


এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অচেনা ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন আশরাফুল।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আদালত প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৪.০৫ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৪.০৭ অপরাহ্ন