ঢাকা
খ্রিস্টাব্দ

নেপালকে আমরা বাংলাদেশে পরিণত হতে দেব না: সুশীলা কার্কি

২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ একেকজন একেক রকম দাবি নিয়ে আসছে
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ৩.২৭ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ৩.২৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2308585 জন

  • নিউজটি দেখেছেনঃ 2308585 জন
নেপালকে আমরা বাংলাদেশে পরিণত হতে দেব না: সুশীলা কার্কি
-- নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সংগৃহীত ছবি।

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বর্তমান সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন।

সুশীলা কার্কি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি ‘আকস্মিক ঝড়ের’ সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে; কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে। জেন-জি তরুণেরাও প্রতিদিন বলছে- আজ ছাড়ো, কাল ছাড়ো। কিন্তু সরকার ছাড়ার অর্থ কী?’ 

কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর কথা বলে অপমান করা হচ্ছে, আক্ষেপ করে বলেন তিনি। সুশীলা কার্কি বলেন, তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ক্রমাগত কটুকথা ও গালিগালাজ শুনছি।

‘আমরা অনেকটা পেন্ডুলামের মতো হয়ে গেছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘সব বাধা ও অপমান সহ্য করে আমরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ একেকজন একেক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানেই যাচ্ছি, কোথাও শান্তি পাচ্ছি না।’

তার সরকার নেপালের পরিস্থিতি বাংলাদেশের মতো হতে দিতে চায় না বলেও তিনি জানান। সুশীলা কার্কি আরো বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নেপালকে আমরা বাংলাদেশে পরিণত হতে দেব না। আমরা বাংলাদেশ হতে চাই না।’ সূত্র : হেডলাইন নেপাল


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ৩.২৭ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ৩.২৮ পূর্বাহ্ন