ঢাকা
খ্রিস্টাব্দ

অতিবিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না : মির্জা ফখরুল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4396324 জন

  • নিউজটি দেখেছেনঃ 4396324 জন
অতিবিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

অতিবিপ্লবী চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, “এ মুহূর্তে সব পাল্টে দিবো, এ মুহূর্তে দখল করবো, এ মুহূর্তে সব অন্যায় দূর করবো- এটা হয় না। ধাপে ধাপে যেতে হবে।


তিনি বলেন, সরকার অনেকগুলো কমিশন করেছেন কিন্তু শিক্ষার সংস্কারে কোনো কমিশন হয়নি। এটা করা উচিত ছিল। তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থা ও শিক্ষা একদম শেষ হয়ে গেছে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মান এত নিচে নেমে গেছে তা বলে বোঝানো যাবে না। অসংখ্য স্কুল ও কলেজ তৈরি হয়েছে যেখানে শিক্ষক নেই।


শিক্ষা ঠিক না হলে সমাজের কোনো পরিবর্তন হবে না।’ ফখরুল বলেন, দেশে যে অস্থিরতা চলছে সেটি নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে এবং কোনো হঠকারিতা করা যাবে না। প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টায়। বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের বাংলাদেশের অনেক সমস্যা। তবে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে আমাদের লেখাপড়াটা শেষ হয়ে গেছে।


শিক্ষাব্যবস্থা এবং শিক্ষা একেবারে শেষ হয়ে গেছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মান এত নিচে নেমে গেছে যে তা বলে বোঝানো যাবে না। বিভিন্ন এমপিওভুক্ত করে অসংখ্য স্কুল তৈরি হয়েছে এবং কলেজ তৈরি হয়েছে, যেখানে কোনো শিক্ষক নেই। তবুও অনার্স-মাস্টার্স খুলে বসে আছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১১.৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ