ঢাকা
খ্রিস্টাব্দ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৮.৫৯ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৯.০২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 91715 জন

  • নিউজটি দেখেছেনঃ 91715 জন
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারামুক্ত

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুক্ত হয়েছেন। এরআগে, গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। 

এসময় কাশিমপুর কারাগারের প্রধান ফটকে সাংবাদিকরা তার গাড়ি থামিয়ে কথা বলার চেষ্টা করেন। তিনি কারোর সঙ্গে কথা না বলে ঢাকার দিকে চলে যান।

কারা অধিদপ্তরের সহকারী  মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত উল-ফরহাদ জানান, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। 

এর আগে রোববার আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। 


উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকালে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে।

এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন আশরাফুল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৮.৫৯ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৯.০২ অপরাহ্ন