ঢাকা
খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১.৪৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১.৪৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3527792 জন

  • নিউজটি দেখেছেনঃ 3527792 জন
রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ
ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ‘সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০২৩’ পেশ  করেছেন প্রধান বিচারপতি  সৈয়দ রেফাত আহমেদ। এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।


মঙ্গলবার (২৬ নভেম্বর) বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, ইতোমধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। এছাড়া প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। 


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘সুপ্রিম কোর্ট হলো বিচারপ্রার্থীদের সর্বশেষ ভরসাস্থল।’ সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগ বিচারপ্রার্থীদের ন্যায়বিচার যৌক্তিক সময়ে নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন।


এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| স্টাফ রিপোর্টার
ঢাকা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১.৪৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১.৪৫ অপরাহ্ন