ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে বন্যার ধাক্কা সামলাতে গোখাদ্য সহায়তা পেল খামারিরা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ২.১২ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ২.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3538545 জন

  • নিউজটি দেখেছেনঃ 3538545 জন
মিরসরাইয়ে বন্যার ধাক্কা সামলাতে গোখাদ্য সহায়তা পেল খামারিরা

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকাল দশটায় মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এসব গোখাদ্য বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, ভেটেনারি সার্জন মো. আব্দুল রাকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জনস্বাস্থ্য কর্মকর্তা সাঈদ মাহমুদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ। 


এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় উপজেলার ১৬ টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ জন খামারির মাঝে ৭৫ কেজি করে প্রক্রিয়াজাত গোখাদ্য বিতরণ করা হয়েছে। এসব গোখাদ্য পেয়ে খামারিরা কিছুটা হলেও উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ২.১২ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ২.১২ অপরাহ্ন