ঢাকা
খ্রিস্টাব্দ

গুরুতর অসুস্থ ফরিদা পারভীন, আইসিইউতে ভর্তি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১.৩৩ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১.৩৩ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3189769 জন

  • নিউজটি দেখেছেনঃ 3189769 জন
গুরুতর অসুস্থ ফরিদা পারভীন,  আইসিইউতে ভর্তি
ফরিদা পারভীন : ছবি: সংগৃহীত

দেশের প্রখ্যাত লালনসংগীতের শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।


গাজী আবদুল হাকিম জানালেন, ফরিদা পারভীনকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তাঁর ফুসফুসে পানি জমেছে। এ ছাড়া আরো কয়েকটি জটিলতা রয়েছে।


ফরিদা পারভীন যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেই ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন ‘তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ভোরে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে।



তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা আছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি। তার অবস্থা কিছুটা জটিল। আমরা ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছি।


উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।


ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন।


সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

শিশুদের লালনসংগীত শিক্ষার জন্য ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১.৩৩ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১.৩৩ পূর্বাহ্ন