ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে ১৪ বছরের তরুণীর রহস্যজনক মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫.১৪ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫.১৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2367583 জন

  • নিউজটি দেখেছেনঃ 2367583 জন
শিবচরে ১৪ বছরের তরুণীর রহস্যজনক মৃত্যু
ছবি- সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে থেকে ১৪ বছরের এক তরুনীর রহস্যজনক আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ফেব্রয়ারি) শিবচর উপজেলাধীন উমেদপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড চরকাচিকাটা গ্রামে ১১,৩০ সময় এ ঘটনা ঘটে।

নিহতের বাবা শুক্কুর খলিফা (৩৮) জানায়, আমার পৈত্রিক ভিটা শিবচর উপজেলাধীন নিলখী ইউনিয়নে, সেখানে আমার বাবা ভিটা বিক্রি করে দিয়েছেন- এখন কাজের সুবাদে মাদারীপুরের শিবচরে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করে থাকি। তিনি আর তার স্ত্রী মালেকা (৩৪) তারা দু’জনই তার শশুর বাড়ি মাদারীপুর ফেরিঘাট এলাকার স্থানীয় ভোটার। তারা পার হাউজ এর পাশে রত্তন খাঁন (জয়নোদ্দীন খাঁ) এর বাড়ির একটা টিনের ঘড়ে প্রাই ৪ বছর যাবত বসবাস করছে বলে জানান। নিহতের বাবা বলেন, আমি আজ সকালে বাড়িতে ছিলামনা কাজে বের হয়েছিলাম খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। 

স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১:০০ টার দিকে ঘরের দরজা বন্ধ দেখে ওই বাড়ি কয়েকজন মহিলা ও নিহতের মা ডাকা ডাকি করেন। দরজা না খোলায় মহিলারা দরজা ভেঙ্গে ঢুকে দেখেন লিমা(১৪) তার ওরনার সাথে ফাঁস দিয়ে ঝুলছেন এবং পা নাড়াচাড়া করতেছেন। তাৎক্ষণিক তারা ধারালো বটি দিয়ে ওড়না কেটে ফ্লোরে নামায়। ফ্লোরে থাকা অবস্থায় তখনই লিমা(১৪) এর শরীর নিস্তেজ হয়ে যায় এবং শ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আশেপাশে কোন পুরুষ লোক ও গাড়ি না থাকায় হাসপাতালে নিয়ে যেতে পারেনি তারা। 

স্থানীয় ফাঁড়ি পুলিশ এস,আই মঞ্জু বলেন প্রার্থমিক ভাবে আত্মহত্যা মনে হচ্ছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা মর্গে প্রেরণ করছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে সত্যতা জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫.১৪ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ৫.১৪ অপরাহ্ন