মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক আবদুল মান্নান রানাকে দেখতে গেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া আক্তার। শনিবার (১৯ মার্চ) সাংবাদিক রানার নিজ বাড়িতে তার সাথে ঈদ শুভেচ্ছা জানায় ইউএনও।
এরআগে, গত ১৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদর এলাকায় বিএসআরএমের একটি ড্রাম ট্রাকের চাপায় দুই পা হারিয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন তিনি।
ঈদ উপলক্ষে তার খোঁজখবর নিতে গিয়ে ইউএনও সুমাইয়া আক্তার আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, বারইয়ারহাট পৌরসভার প্রকৌশলী সমীর মজুমদার, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী ও দৈনিক সংগ্রামের মিরসরাই প্রতিনিধি সাইফুল্লাহ, প্রমূখ।