ঢাকা
খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যের চার দিনের সফর

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন নিউজ প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২.৫০ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২.৫০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1880116 জন

  • নিউজটি দেখেছেনঃ 1880116 জন
লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
- সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। তাঁর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, সফরকালে ড. ইউনূস লন্ডনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন, যা বিশ্ব শান্তি, সহনশীলতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হচ্ছে।


এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থন এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।


প্রধান উপদেষ্টা লন্ডনের খ্যাতনামা নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে আয়োজিত এক সংলাপেও অংশগ্রহণ করবেন, যেখানে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অগ্রগতি ও আর্থসামাজিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।


প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, এই সফর বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে।


প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী ১৪ জুন দেশে ফিরবেন বলে জানা গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন নিউজ প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২.৫০ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১০ জুন ২০২৫, ২.৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ