ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালক নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
সোমবার, ২৩ জুন ২০২৫, ১২.৩০ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৩ জুন ২০২৫, ১২.৩০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5480342 জন

  • নিউজটি দেখেছেনঃ 5480342 জন
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালক নিহত
- ছবি সংবাদদাতা প্রেরিত।


মাদারীপুরের শিবচরে  বিদ্যুৎস্পৃষ্টে মোঃ রবি মাদবর (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার(২২ জুন-২০২৫) সকালে উপজেলার দ্বিতীয়খন্ড  ইউনিয়নের শিকদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবি মাদবর একই এলাকার মোঃ আনসার মাদবরের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, ভোরে নিজবাড়িতে রবি মাদবর তার ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ দেয়। সে  এসময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়।  

পরিবার ও স্থানীয়রা  তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রতন শেখ বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
সোমবার, ২৩ জুন ২০২৫, ১২.৩০ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৩ জুন ২০২৫, ১২.৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ