ঢাকা
খ্রিস্টাব্দ

তিতাসে "পি.বি.জি.এস.আই" স্কিমের আওতায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.০৭ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.০৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2473133 জন

  • নিউজটি দেখেছেনঃ 2473133 জন
তিতাসে "পি.বি.জি.এস.আই" স্কিমের আওতায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লার তিতাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ২০২৩ সালের অনুষ্ঠিত (এসএসসি-এইচএসসি) পরিক্ষায় A+প্রাপ্ত ৩৪জন শিক্ষার্থীর মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।


উক্ত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।


বিশেষ অতিথি ছিলেন তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদ উল্যাহ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার প্রমুখ।


এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.০৭ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১.০৭ অপরাহ্ন