ঢাকা
খ্রিস্টাব্দ

ভোট যুদ্ধের এ লড়াইয়ে আপনাদের দোয়া নিতে এসেছি : অধ্যক্ষ আলমগীর হোসেন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২.১৪ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২.১৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 806923 জন

  • নিউজটি দেখেছেনঃ 806923 জন
ভোট যুদ্ধের এ লড়াইয়ে আপনাদের দোয়া নিতে এসেছি : অধ্যক্ষ আলমগীর হোসেন


পিরোজপুর -১ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন তার নিজ গ্রামে নির্বাচনী জনসমাবেশ বলেন, এ গ্রামে আমার জন্ম, বেড়ে ওঠা, এখানেই কলেজে শিক্ষকতা করছি। সবাই আমার ভাই, বোন, আত্মীয়, স্বজন, অবিভাবক ও ছাত্রছাত্রী। নির্বাচনী এ লড়াইয়ে  আপনাদের সবাইকে সঙ্গে চাই। 


রবিবার (১ ফেব্রুয়ারী) বিকেল ৪.০০ টায় নিজ জন্মভূমি পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে এ কথা বলেন তিনি।  


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবুল কালাম আকন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।


এ সময় ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন বলেন, আমার বাবা হাজী আব্দুস সোবহান এই এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে আপনাদের সেবা করেছেন। আমিও সর্বোচ্চ দিয়ে আপনাদের সেবা করে আসছি। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, দলমত নির্বিশেষে সবার দোয়া নিতে এসেছি। সারাজীবন আপনাদের সাথেই থাকতে চাই।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২.১৪ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২.১৪ পূর্বাহ্ন