ঢাকা
খ্রিস্টাব্দ

ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর হবে একটি মাইলফলক : চীনা রাষ্ট্রদূত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4320283 জন

  • নিউজটি দেখেছেনঃ 4320283 জন
ড. মুহাম্মদ ইউনূসের  চীন সফর হবে একটি মাইলফলক :  চীনা রাষ্ট্রদূত
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইলফলক হবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন।


বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইয়াও ওয়েন বলেন, প্রধান উপদেষ্টার চীন সফরে ঘোষণা আসতে পারে। কেননা এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে।


এ সফর ফলপ্রসু ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক লাভবান হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।


আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে চীনে যাচ্ছেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২.৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ