ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরের মালের হাটে ব্যবসায়ীদের মোবাইলে মেসেজের মাধ্যমে চাঁদা দাবি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০.১৬ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2196074 জন

  • নিউজটি দেখেছেনঃ 2196074 জন
শিবচরের মালের হাটে ব্যবসায়ীদের মোবাইলে মেসেজের মাধ্যমে চাঁদা দাবি
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে মালের হাটে বিভিন্ন দোকানদারের মোবাইলে মেসেজ দিয়ে মোটা অংকের টাকা চেয়ে হুমকি দিয়েছে একটি চক্র। এতে সকল ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।


শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বিকালে মালের হাটের সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণ একত্রিত হয়ে অত্র হাটের টোল ঘরে সংবাদ সম্মেলন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, সন্ন্যাসীরচর ইউনিয়নের চেয়ারম্যান,ও মালের হাট বনিক সমিতির সভাপতি,  সাধারণ সম্পাদক এবং অন্যান্য ব্যবসায়ী বৃন্দ। 


হুমকির স্বীকার ব্যবসায়ীরা জানান, গত দুই তিন ধরে আমাদের মোবাইলে একেই নাম্বার হতে একেই মেসেজ আসে যে, তোরা যদি শান্তিতে ব্যবসা করতে চাস তাহলে এই নাম্বারে ৫০ হাজার টাকা পাঠা নয়তো দোকান পুড়িয়ে ফেলবো। আর যদি এই কথা কাউকে বলে দিস তাহলে তোদের অনেক ক্ষতি হবে।


তারা আরও বলেন যে রাতের আধারে আমাদের কয়েকটি দোকানে তেল দিয়ে ভিজিয়ে রেখেছে। 

এখন আমরা নিরাপদহীনতায় ভূগছি তাই সরকারের কাছে আমাদের দাবি আমরা যাতে নির্ভয়ে চাঁদাবাজ মুক্ত ব্যবসা বাণিজ্য করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করবেন।


অত্র এলাকার চেয়ারম্যান বলেন, আমাদের মালের হাটে কোন সিসি ক্যামেরার ব্যবস্থা নেই, এর আগে দুইটা ক্যামেরা ছিল তাহলো অসচ্ছল। কিছুদিন আগেও মালের হাটে কয়েকটি দোকান রাতের আঁধারে পুড়িয়ে ফেলেছে আমরা শিবচর থানার ওসি মহোদয়ের কাছে অভিযোগ দায়ের করবো এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাটের নিরাপত্তার  জন্য সিসি ক্যামেরার  আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। 


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রতন শেখ বলেন, আমরা উপযুক্ত প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো এবং খুঁজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় আনবো। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০.১৬ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০.১৬ অপরাহ্ন