ঢাকা
খ্রিস্টাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে ভ্যানচালকের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
মাদারীপুর
রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ৬.০৩ অপরাহ্ন

আপডেট : রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ৬.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2317966 জন

  • নিউজটি দেখেছেনঃ 2317966 জন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে ভ্যানচালকের মৃত্যু
- ছবি সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে স্পর্শ হয়ে গাছ থেকে পড়ে আব্দুল হক মুন্সী (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আবদুল হক মুন্সি বহেরাতলা উত্তর ইউনিয়নের চরগজারিয়া গ্রামের মোতাহার মুন্সির ছেলে। রবিবার (৩১ আগষ্ট ) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যানচালক আবদুল হক মুন্সি মাঝে মধ্যে অন্যের বাড়ির নারকেল গাছ পরিষ্কারের কাজও করতেন। আজ প্রতিবেশীর নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করলে সাথে সাথে ছিটকে পড়েন মাটিতে গুরুতর আহত হন।


স্থানীয়রা, তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জানান, মাথায় গুরুতর আঘাত লেগেছে , উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে আবদুল হক মুন্সি মৃত্যু বরণ করেন।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
মাদারীপুর
রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ৬.০৩ অপরাহ্ন
আপডেট : রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ৬.০৫ অপরাহ্ন