ঢাকা
খ্রিস্টাব্দ

পূর্ব কালুরঘাটে কাভার্ড ভ্যানে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ৬.৪৩ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ৬.৪৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1934969 জন

  • নিউজটি দেখেছেনঃ 1934969 জন
পূর্ব কালুরঘাটে কাভার্ড ভ্যানে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
-- কাভার্ডভ্যান চালক মো. মহিউদ্দিন। ছবি সংগৃহীত।।

বোয়ালখালীর পূর্ব কালুরঘাটে একটি ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ড ভ্যান থেকে মো. মহিউদ্দিন (৪০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরের পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা গাড়িতে স্থানীয়রা চালকের মরদেহ দেখতে পান। চালক মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণ হাট এলাকার উকিল পাড়ার মো.ইউনুসের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

জানা গেছে, চালক মহিউদ্দিন গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার উখিয়া থেকে কাভার্ডভ্যানে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানি পেপার মিলে এসেছিলেন।  আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মোঃ রাসেল আহমেদ বলেন, টেকনাফ থেকে মালামাল নিয়ে মহিউদ্দিন একা গাড়ি চালিয়ে বোয়ালখালীতে পৌঁছায় বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মালামাল আনলোড হয়। সন্ধ্যায়ও তার সাথে যোগাযোগ হয়েছে। এরপর তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও মহিউদ্দিন রিসিভ করেননি। রবিবার (২৬ অক্টোবর) আমাদের অন্য গাড়ির হেলপার গাড়িটি দেখতে পেয়ে চালকের আসনে উঁকি দেখে মহিউদ্দিনের মরদেহ।

তার মামাতো ভাই মোঃ জাহেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মহিউদ্দিন গত ৩ মাস আগে আমীর আলী শাহ ট্রান্সপোর্টে চাকরি নিয়েছে। এর আগে বিছমিল্লাহ ট্রান্সপোর্টে কাজ করতো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, কাভার্ডভ্যানের চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মহিউদ্দিনের মরদেহ পাওয়া গেছে। তার ডান হাত মাথার নিচে ছিল। পচন ধরে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ৬.৪৩ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ৬.৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ