ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে চালু হলো দ্বিতীয় কারাগার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 955030 জন

  • নিউজটি দেখেছেনঃ 955030 জন
ফেনীতে চালু হলো দ্বিতীয় কারাগার
৥ ছবি- প্রতিনিধি প্রেরিত।


ফেনীতে চালু করা হয়েছে দ্বিতীয় কারাগার। চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত ১ শত ৮০ জন বন্দীকে নিয়ে জেলা শহরের পুরাতন কারাগারকে দ্বিতীয় কারাগার হিসেবে চালু করা হয়েছে। শনিবার ২৮ বন্দীকে হস্তান্তরের মাধ্যমে ফেনী কারাগার-২ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে ফেনী জেলা কারাগার- ১ থেকে ২১ জন ও লক্ষীপুর থেকে ৭ জন বন্দীকে স্থানান্তর করা হয়েছে। 


জেল সুপার দিদারুল আলম জানান, চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের মধ্যে ফেনী কারাগার-১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী কারাগার থেকে ১৫ জন, লক্ষ্মীপুর কারাগার থেকে ১১ জন ও ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৩ জন বন্দীকে ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হচ্ছে। বাকি বন্দীদের কয়েকদিনের মধ্য হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১.৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ