ঢাকা
খ্রিস্টাব্দ

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে বাংলাদেশ, ব্যয় ২১৭ কোটি টাকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২.১৬ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২.১৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4522534 জন

  • নিউজটি দেখেছেনঃ 4522534 জন
ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে বাংলাদেশ, ব্যয় ২১৭ কোটি টাকা
৥ ছবির গ্রাফিক- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

ভারত থেকে এবার আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই চাল কিনতে সরকারের মোট ব্যয় হবে ২১৭ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা। প্রতি কেজি চালের দাম ধরা হয়েছে ৪৩ টাকা ৫৩ পয়সা। রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা কমিটি।

ভারতের মেসার্স গুরুদেব এক্সপোর্টস করপোরেশন প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই চাল আনতে ব্যয় হবে ২১৭ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা। প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৩৫৬ দশমিক ৭৮ মার্কিন ডলার।

২০২৫-২০২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এরই অংশ হিসেবে এই চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২.১৬ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২.১৬ অপরাহ্ন