ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ের রসুলপুর গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১২.৫৪ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১২.৫৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1062270 জন

  • নিউজটি দেখেছেনঃ 1062270 জন
মিরসরাইয়ের রসুলপুর গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামের  মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (‎১১ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শেখ শাহাদাত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন প্রমুখ।

‎‎এই সময় প্রধান অতিথি শেখ শাহাদাত হোসেন বলেন, ‘প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ায়। তিনি আরো বলেন, উপজেলায় ব্যাপী এই শীতবস্ত্র কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১২.৫৪ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১২.৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ