ঢাকা
খ্রিস্টাব্দ

রাঙ্গামাটির লংগদুতে জামায়াতের কর্মী সমাবেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি) উপজেলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০.০৬ অপরাহ্ন

আপডেট : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1670605 জন

  • নিউজটি দেখেছেনঃ 1670605 জন
রাঙ্গামাটির লংগদুতে জামায়াতের কর্মী সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন ১ নং  আটারকছড়া ইউনিয়নের কর্মী সমাবেশ সোমবার সন্ধ্যা ৬ টায়  আটারকছড়া ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সভাপতি মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইউসুফের পরিচালনায় উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দিন। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি তাজ মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন আটারকছড়া ইউনিয়ন সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ মতিউর রহমান, মাওলানা মোঃ নুরুন্নবী এবং মোঃ নুরুন্নবীসহ প্রমুখ।

সমাবেশে উপজেলা আমীর বলেন, দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দিতে আগ্রহী। গত ৫৪ বছরে অন্য কোনো মতবাদ মানুষকে শান্তি বা উন্নয়ন দিতে পারেনি। আগামী নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট ছিনতাই রোধে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। জনগণের সেবায় নিবেদিত রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। উন্নয়ন ও ন্যায্যতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণের আস্থা ও অংশগ্রহণই মূল শক্তি। সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্বই পারবে আমদের সে কাঙ্খিত লক্ষ্যে পৌছে দিতে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

তাজ মাহমুদ | সংবাদদাতা
লংগদু (রাঙ্গামাটি) উপজেলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০.০৬ অপরাহ্ন
আপডেট : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০.০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ