ঢাকা
খ্রিস্টাব্দ

নোয়াখালী

কবিরহাটে অধ্যক্ষ বেলায়েত হোসেনের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল মিছিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জয়া হাসান | সংবাদদাতা
নোায়াখালী জেলা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1422555 জন

  • নিউজটি দেখেছেনঃ 1422555 জন
কবিরহাটে অধ্যক্ষ বেলায়েত হোসেনের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল মিছিল
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

নোয়াখালীর কবিরহাট উপজেলার ১ নং নরোত্তমপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত অধ্যক্ষ বেলায়েত হোসেনের সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ছয়টায় এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। ফরাজী বাজার থেকে শুরু হওয়া এই মিছিলটিতে জনস্রোতের পাশাপাশি বিপুলসংখ্যক তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা পুরো আয়োজনকে আরও উচ্ছ্বসিত ও প্রাণবন্ত করে তোলে।

মিছিলের পথজুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার, পিস্টন, পোস্টার ও নানা প্রচারণাসামগ্রী দেখা যায়, যা অংশগ্রহণকারী ও স্থানীয় জনসাধারণের মাঝে উৎসাহ আরও বৃদ্ধি করে।

মিছিলটির নেতৃত্ব দেন ইউনিয়ন জামায়াতের আমীর ও জামায়াত থেকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সোহরাব হোসেন ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কবিরহাট উপজেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইউনিয়ন সভাপতি জনাব মুহাম্মাদ আবদুল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, মোশাররফ হোসেন মঞ্জু, সামছুল বারী সাহিন, যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়নের সম্মানিত টিম সদস্যরা।

মিছিলে বক্তারা বলেন, এলাকার জনগণের পাশাপাশি তরুণদের আগ্রহ ও অংশগ্রহণ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি করেছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফরাজী বাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করে মিছিলটি ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এসে শেষ হয়। পরে কার্যালয়ের ভেতরে নির্বাচনকে ঘিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে মতবিনিময় করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জয়া হাসান | সংবাদদাতা
নোায়াখালী জেলা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন