ঢাকা
খ্রিস্টাব্দ

রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4264623 জন

  • নিউজটি দেখেছেনঃ 4264623 জন
রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
-- কড়াইল বস্তিতে আগুন লেগে পুড়েছে শতাধিক ঘর, ৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে। ছবি: সংগৃহীত।

প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল কড়াইল বস্তিতে। 


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য জানান।  তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বস্তির পরিস্থিতি ও সেখানকার তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে সময় লেগেছে। 


ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমন খবরও আপাতত নেই।


ঘটনার শুরুর দিকে গণমাধ্যমকে আগুন লাগার সময় ও কতগুলো ইউনিট কড়াইল বস্তিতে যাচ্ছে সে তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। সে সময় তিনি জানান, আগুনের খবর পেয়ে ধাপে ধাপে ১১টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। 



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ