ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরও একজন গুলিবিদ্ধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১১.৫৯ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১১.৫৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1115309 জন

  • নিউজটি দেখেছেনঃ 1115309 জন
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরও একজন গুলিবিদ্ধ
-- নিহত জামাল উদ্দিন (৩৮) |

চট্টগ্রামের ফটিকছড়িতে গুলিতে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেকজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত জামাল উদ্দিন (৩৮) ওই এলাকার বশরত আলী মিস্ত্রী বাড়ির প্রয়াত মোহাম্মদ ইউসুফের ছেলে। গুলিবিদ্ধ নাছির উদ্দিনকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামাল ও নাছির ইসলামিয়া বাজার থেকে এসে দীঘির পাড়ে দাঁড়ান। এ সময় পেছন থেকে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জামাল নিহত হন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, “তার (জামাল) বাড়ির কাছের রাস্তার ওপর দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।” স্থানীয়দের বরাতে তিনি বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা জামাল ও নাছিরকে গুলি করে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, নিহত জামাল জামায়াতের কর্মী বলে এলাকায় পরিচিত।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১১.৫৯ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ১১.৫৯ অপরাহ্ন