ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ৯.২১ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ৯.২১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4253446 জন

  • নিউজটি দেখেছেনঃ 4253446 জন
বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবিঃ সৈয়দ আবু উবাইদা আরাফ।


বোয়ালখালীতে পুকুরে ডুবে সৈয়দ আবু উবাইদা আরাফ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সৈয়দ আব্বাস আলির বাড়িতে এ ঘটনা ঘটেছে। 


সৈয়দ আবু উবাইদা আরাফ উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সৈয়দ ওহিদুল আলমের ছেলে।


আরাফের চাচা সহকারী শিক্ষক এসএম সাজ্জাদ হোসেন বলেন, তিন ভাইয়ের মধ্যে আরাফ সকলের ছোট। দুপুরে সকলের অগোচরে বাড়ির সামনে থাকা পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রাফিদুল ইসলাম  বলেন, শিশু আরাফকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ৯.২১ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ৯.২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ