ঢাকা
খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুব ক্রিটিক্যাল’ অবস্থায় রয়েছেঃ আহমেদ আজম খান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৯.০৮ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৯.০৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1386754 জন

  • নিউজটি দেখেছেনঃ 1386754 জন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুব ক্রিটিক্যাল’ অবস্থায় রয়েছেঃ আহমেদ আজম খান
-- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুব ক্রিটিক্যাল’ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। গত রোববার রাত থেকেই তিনি এই অবস্থায় রয়েছেন। আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে আহমেদ আজম খান বলেন, “ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন। এখনও অবস্থা ক্রিটিক্যাল এবং বলার মতো কোনো উন্নতি হয়নি। সারা জাতির কাছে দোয়া চাইতে বাধ্য হচ্ছি।”


তিনি আরও জানান, খালেদা জিয়া বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে আছেন এবং সিসিউ থেকে আইসিইউ, তারপর লাইফ সাপোর্ট—সবই চিকিৎসকরা নজরে রেখেছেন। শারীরিক পরিস্থিতি এতটা গুরুতর যে, আন্তর্জাতিক চিকিৎসক দলের সহায়তা প্রয়োজন হয়েছে; এদের মধ্যে যুক্ত রয়েছেন আমেরিকা, ইংল্যান্ড ও সম্প্রতি চীনের চিকিৎসকরা।


খালেদা জিয়া এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী আছেন। তার লিভার, কিডনির কার্যক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা ফুসফুসে সংক্রমণ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিএনপির মহাসচিবও জানিয়েছেন, চেয়ারপারসনের অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’, এবং দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার মতো শারীরিক সক্ষমতা বর্তমানে নেই।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৯.০৮ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ৯.০৮ অপরাহ্ন