ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনী

সোনাগাজীতে খাদ্য বান্ধব কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রাম পুলিশ মারামারি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২.০৫ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২.১০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 650108 জন

  • নিউজটি দেখেছেনঃ 650108 জন
সোনাগাজীতে খাদ্য বান্ধব কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রাম পুলিশ মারামারি

ফেনীর সোনাগাজীতে খাদ্য বান্ধব কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রাম পুলিশের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সোমবার দুপুরে স্থানীয় যুবদল নেতা এমরান চৌধুরী ও ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব এবং গ্রাম পুলিশ রাকিবের মধ্যে  মারামারির এ ঘটনা ঘটে। এতে উভয়েই রক্তাক্ত জখম হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিগঞ্জ ইউনিয়নে হতদরিদ্রদের জন্য ৮৮টি কার্ড বরাদ্দ হয়। উক্ত কার্ডগুলো তালিকা প্রস্তুতের জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার স্থানীয় বিএনপি নেতাদের কাছে প্রেরণ করেন। বিতরণ তালিকায় গ্রাম পুলিশ রাকিব দুই জন হতদরিদ্র নামের তালিকাভুক্ত করেন। 

যুবদল নেতা এমরান চৌধুরী এ বিষয়ে গ্রাম পুলিশ রাকিবের কাছে কৈফিয়ত চাইলে দুই জনের মধ্যে তুমুল মারামারিতে গ্রাম পুলিশের হাতে এবং এমরান চৌধুরীর মাথায় রক্তাক্ত জখম হয়। শ্রমিক দল নেতা রাকিব সম্প্রতি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকরি পেয়েছেন। সে ইউনিয়নের ভাদাদিয়া ৭ নাম্বার ওয়ার্ডকের দায়িত্বে রয়েছেন। মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নার্গিস আক্তার বলেন, শুনেছি দুইজনের মধ্যে মারামারি হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২.০৫ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২.১০ পূর্বাহ্ন