ঢাকা
খ্রিস্টাব্দ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২.১৯ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২.২৩ অপরাহ্ন

নিউজটি দেখেছেনঃ 343813 জন

  • নিউজটি দেখেছেনঃ 343813 জন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন।

জাতীর অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কারণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতি চিরকাল স্মরণ করবে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২.১৯ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১২.২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ