ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাই

আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে ডাকাতির কবলে প্রাইভেট কার, আহত ৫

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৪.৪৭ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৪.৪৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 225783 জন

  • নিউজটি দেখেছেনঃ 225783 জন
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে ডাকাতির কবলে প্রাইভেট কার, আহত ৫


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে একটি প্রাইভেট কার ডাকাতির কবলে পড়ে পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নয়দুয়ারি এলাকায়।


আহতদের একজন নুরুল করিম জানান, মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক গ্রামে আত্মীয়ের জানাজা শেষে প্রাইভেট কারযোগে বাড়ি ফেরার সময় নয়দুয়ারি এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কে লোহার এঙ্গেল দিয়ে গাড়িতে আঘাত করে। এতে গাড়িটি থেমে গেলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়।


ডাকাতরা তাদের কাছ থেকে একটি আইফোনসহ মোট পাঁচটি মোবাইল ফোন, নগদ টাকা ও গাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেয় বলে জানান তিনি।


এ ঘটনায় আহতরা হলেন সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়া এলাকার রেজাউল করিম, নজরুল করিম, নুরুল করিমসহ মোট পাঁচজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “এ ধরনের ঘটনার কোনো তথ্য আমরা এখনো পাইনি। রাত দুইটা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে আমি নিজেই পেট্রোল ডিউটিতে ছিলাম। কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”


ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম) উপজেলা
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৪.৪৭ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৪.৪৮ অপরাহ্ন