ঢাকা
খ্রিস্টাব্দ

ক্রিকেটারদের বয়কটে স্থগিত বিপিএল, অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট বন্ধ ঘোষণা বিসিবির

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রিড়া প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ৬.৫৩ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ৬.৫৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 216288 জন

  • নিউজটি দেখেছেনঃ 216288 জন
ক্রিকেটারদের বয়কটে স্থগিত বিপিএল, অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট বন্ধ ঘোষণা বিসিবির

বিতর্কিত মন্তব্য করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের বয়কটের মুখে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১৫ জানুয়ারি) মাঠে নামেননি ক্রিকেটাররা। ফলে নির্ধারিত দিনের দুটি ম্যাচের কোনোটিই মাঠে গড়ায়নি।


পরিস্থিতির প্রেক্ষিতে কিছুক্ষণ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে—অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে বিপিএল।


সূত্র জানায়, ক্রিকেটারদের বয়কট প্রত্যাহারের জন্য বিসিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও তাতে কোনো সাড়া মেলেনি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তাদের ঘোষিত অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয় বোর্ড।


এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সবধরনের খেলা বয়কটের ঘোষণা দেয় কোয়াব। সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নেবেন না ক্রিকেটাররা।


কোয়াবের পক্ষ থেকে বলা হয়, “আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সম্মানহানিকর বক্তব্য ও সীমা অতিক্রমকারী মন্তব্যের প্রতিবাদে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।”


আজকের বয়কটের ফলে বিপিএলের সূচিতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। দর্শক, স্পন্সর ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।


এদিকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চালানো হবে। তবে কবে নাগাদ বিপিএল পুনরায় শুরু হবে—সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।


ক্রিকেটারদের আন্দোলন ও বিসিবির সিদ্ধান্তে দেশের ক্রিকেট অঙ্গনে নজিরবিহীন সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রিড়া প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ৬.৫৩ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ৬.৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ