ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনী

সোনাগাজীতে ১৬ গরু চুরির ঘটনায় ১১টি উদ্ধার, গ্রেপ্তার ২

পুলিশ বলছে, বাকি গরু উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৫.১৪ অপরাহ্ন

আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৫.১৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3871640 জন

  • নিউজটি দেখেছেনঃ 3871640 জন
সোনাগাজীতে ১৬ গরু চুরির ঘটনায় ১১টি উদ্ধার, গ্রেপ্তার ২


ফেনীর সোনাগাজীতে  ১৬টি গরু চুরির ঘটনায় ১১টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। বাকি পাঁচটি গরু উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যহত রয়েছে। 



পুলিশ সূত্রে আরও জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর ভোর ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সোনাগাজী উপজেলার ৫ নম্বর চর দরবেশ ইউনিয়নের পূর্ব চর সাহাভিকারী এলাকার বাসিন্দা মো. শাহ আলমের খামার থেকে অজ্ঞাতনামা চোরেরা ১৬টি গরু চুরি করে নিয়ে যায়। 



এ ঘটনায় ভুক্তভোগী শাহ আলম সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।



সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৫.১৪ অপরাহ্ন
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৫.১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ