ঢাকা
খ্রিস্টাব্দ

ইসি সচিব জাহাংগীর আলমকে বদলি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4140715 জন

  • নিউজটি দেখেছেনঃ 4140715 জন
ইসি সচিব জাহাংগীর আলমকে বদলি
ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে। 


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।


সরকারের সচিব মো. জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন। 


এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই বছরের ২৭ অক্টোবর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।


সচিব হওয়ার আগে জাহাংগীর আলম জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।


তিনি ১৯৬৯ সালের ১৫ মে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য হিসেবে ২৫ এপ্রিল ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদান করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ