ঢাকা
খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর চাকরিতে সবসময় দেশের কল্যাণের জন্য প্রস্তুত থাকতে হয় : সেনাপ্রধান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3959861 জন

  • নিউজটি দেখেছেনঃ 3959861 জন
সেনাবাহিনীর চাকরিতে সবসময় দেশের কল্যাণের জন্য প্রস্তুত থাকতে হয় : সেনাপ্রধান
ছবি : সংগৃহীত

‘বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি খুব চ্যালেঞ্জিং। এ চাকরিতে সবসময় দেশের কল্যাণের জন্য প্রস্তুত থাকতে হয়।’ বুধবার (১৯জুন) দুপুরে সাভার সেনানিবাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।


এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভার সেনানিবাসে পৌঁছে সাভার এরিয়ার সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং মতবিনিময় করেন।


সেনাপ্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’


পরে ডিওএইচএস এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি মসজিদ উদ্বোধন করেন এবং সেখানে বৃক্ষ রোপন করেন সেনাপ্রধান। এরপর তাকে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। 


বিদায়ী অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সাভার ও কুমিল্লা সেনানিবাসের সকল পদবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ