ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আগুনে পুড়ে ছাঁই চার বসতঘর

বিদ্যুৎ স্পৃষ্টে এ আগুন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৬.২৫ অপরাহ্ন

আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৬.২৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4649057 জন

  • নিউজটি দেখেছেনঃ 4649057 জন
চট্টগ্রামে আগুনে পুড়ে ছাঁই চার বসতঘর

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী লাভলেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে লাভ লেন ৫ নম্বর গলিতে বিদ্যুৎ স্পৃষ্টে এ আগুন লাগার ঘটনা ঘটে।


এতে দুই পরিবারের চারটি বসতঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়েছে। তবে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সাভির্সের কর্মীরা।


বিষয়টি নিশ্চিত করে নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ আলী বলেন, রোববার ভোর ৫টা ৫ মিনিটের দিকে লাভলেন ৫ নম্বর গলিতে আগুন লাগার খবর পাই। তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে চারটি বসতঘরের মালামাল পুড়ে গেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৬.২৫ অপরাহ্ন
আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৬.২৫ অপরাহ্ন