ঢাকা
খ্রিস্টাব্দ

‘মামলা বাণিজ্য’

চট্টগ্রামে সিন্ডিকেট করে হাতিয়ে নিচ্ছে টাকা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১০.৩৪ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১০.৩৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3341551 জন

  • নিউজটি দেখেছেনঃ 3341551 জন
চট্টগ্রামে সিন্ডিকেট করে হাতিয়ে নিচ্ছে টাকা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর একটি সিন্ডিকেট ‘মামলা বাণিজ্য’ করে টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি নজরে পড়েছে নগর পুলিশেরও।সিন্ডিকেটটি  মামলা থেকে অব্যাহতি নিয়ে দেওয়া এবং মামলায় আসামি করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন আসামিদের কাছ থেকে। 


বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ চক্রের বিষয়ে নগরবাসীকে সতর্ক করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। একই সাথে এ ধরনের প্রতারক চক্রের কোন সদস্য কোন সম্মানিত নগরবাসীর সাথে যোগাযোগ করা মাত্র বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ এ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে করা মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস অথবা মামলায় অর্ন্তভুক্তির হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।


এরূপ প্রেক্ষাপটে সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানা সমূহে সাম্প্রতিক সময়ে রুজুকৃত প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। সুতরাং উক্ত মামলা সমূহ থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোন সুযোগ নেই।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১০.৩৪ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১০.৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ