ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে ভটভটি উল্টে এক ব্যবসায়ী নিহত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নাসির উদ্দীন, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা ।।
নিউজটি দেখেছেনঃ 4971548 জন
  • নিউজটি দেখেছেনঃ 4971548 জন
আত্রাইয়ে ভটভটি উল্টে এক ব্যবসায়ী নিহত


নওগাঁর আত্রাইয়ে একটি ভটভটি গাড়ী উল্টে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ৮ টার দিকে আত্রাই ভবানীগঞ্জ সড়কের তাঁতীপুকুর ব্রীজ সংলগ্ন স্থানে একটি গরু বোঝায় ভটভটি গাড়ী উল্টে ১ জন নিহত ও অপর তিনজনের আহতের খবর পাওয়া গেছে। নিহত গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম (৪৫) উপজেলার ব্রজপুর গ্রামের কেয়ামত প্রামাণিকের বড় ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রজপুর গ্রামের চারজন গরু ব্যবসায়ী একটি ভটভটি গাড়ী যোগে গরু নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়ে বাড়ী থেকে ১.৫ কি.মি দুরে তাঁতীপুকুর ব্রীজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ী খাদে পড়ে গেলে নিহত ও হতাহতের ঘটনা ঘটে।


স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত রেজাউল ইসলামকে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে পাঠালে পথে তাঁর মৃত্যু হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে।


এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনার জানার সাথে সাথে তদন্তে পুলিশ পাঠিয়েছি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নাসির উদ্দীন, আত্রাই (নওগাঁ) সংবাদদাতা ।।

আপডেট :