ঢাকা
খ্রিস্টাব্দ

মামুনুল হক: এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
ঢাকা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১.৩২ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3535759 জন

  • নিউজটি দেখেছেনঃ 3535759 জন
মামুনুল হক: এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান
ছবি : সংগৃহীত

এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।


মামুনুল হক বলেন, এদেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের প্রতিশ্রুতি। এজন্য এ দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিপ্লব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না! আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনা ছিলেন এক দানব। তার এতো বড় দানবীয় শক্তি, এতো বড় দল; কিন্তু স্কুল, কলেজ, মাদরাসাছাত্র ও জনতা রাজপথে রক্তের জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবিলা করে তাকে উৎখাত করেছে।


এ সময় টেকেরহাটের বড় পীরজাদা মাওলানা আবুল হোসেন আনসারীসহ অন্যান্য ওলামারা উপস্থিত ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| অনলাইন ডেস্ক
ঢাকা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১.৩২ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১.৩২ অপরাহ্ন