ঢাকা
খ্রিস্টাব্দ

অর্থ উপদেষ্টা: তিন মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.২৪ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3238321 জন

  • নিউজটি দেখেছেনঃ 3238321 জন
অর্থ উপদেষ্টা: তিন মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে
ছবি : সংগৃহীত

মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরো তিন মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


চালসহ বিভিন্ন পণ্যের মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণেই মূল্যস্ফীতি বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘অন্তর্র্বতী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো। এটি সহনীয় পর্যায়ে আসতে আরো তিন মাস অপেক্ষা করতে হবে।’


উপদেষ্টা বলেন, ‘অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করেন, এটি ঠিক নয়। তবে দেশের ৬০টি ব্যাংকের মধ্যে মাত্র ১২টি পুরোপুরি কার্যকর, বাকিগুলো খুঁড়িয়ে চলছে। এটিও বুঝতে হবে। তিনি আরো বলেন, ‘চালসহ বিভিন্ন দরকারি পণ্যের সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না। চাল, ডাল, সারসহ এ ধরনের অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি করা হচ্ছে।’


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.২৪ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ