ঢাকা
খ্রিস্টাব্দ

ইংল্যান্ড নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| ক্রীড়া ডেস্ক
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০.৩৯ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০.৩৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 6333445 জন

  • নিউজটি দেখেছেনঃ 6333445 জন
ইংল্যান্ড নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল
ছবি : সংগৃহীত

ক্রাইস্টচার্চে তৃতীয় দিন শেষে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৪ উইকেট। চতুর্থ দিনে নিউজিল্যান্ড অলআউট হওয়ার আগে ৯৯ রান তুললে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১০৪। বেন স্টোকসের দল ৭৪ বলে সেই রান তুলে ২ উইকেট হারিয়ে। ৮ উইকেটের বিশাল জয় পায় ইংলিশরা।


 

ইংল্যান্ডের হয়ে ৩৭ বলে হাফ সেঞ্চুরি করেছেন অভিষিক্ত ব্যাটসম্যান জ্যাকব বেথেল। জো রুট করেছেন ১৫ বলে ২৩। দুজনেই ছিলেন অপরাজিত। এ ছাড়া বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৭ রান।


ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা পেসার ব্রাইডন কার্সের। দ্বিতীয় ইনিংসে উইকেট নিয়েছেন ৬টি, প্রথম ইনিংসে ৪টি। ১০ উইকেট নিয়ে তিনিই হয়েছেন ম্যাচসেরা। গত ১৬ বছরে ইংল্যান্ডের কোনো পেসারের দেশের বাইরে ১০ উইকেট পাওয়ার ঘটনা এটাই প্রথম।



চতুর্থ দিনে ৬ উইকেট ১৫৫ রান নিয়ে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড দলীয় ১৯০ রানে হারায় নাথান স্মিথকে। এরপর ১৯ রান তুলতেই আউট হন ম্যাট হেনরি ও টিম সাউদি। দশম উইকেট জুটিতে ও’রুর্ককে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন ড্যারিল মিচেল। শেষ ব্যাটসম্যান হিসেবে মিচেল ৮৪ রানে আউট হলে নিউজিল্যান্ড থামে ২৫৪ রানে। 


এই জয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড।


সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ৩৪৮ ও ২৫৪ (উইলিয়ামসন ৬১, মিচেল ৮৪; কার্স ৬/৪২, ওকস ৩/৫৯)

ইংল্যান্ড: ইংল্যান্ড: ৪৯৯ ও ১০৪/২( বেথেল ৫০*, রুট ২৩*; হেনরি ১/১২, ও রুর্ক ১/২৭)

ফল: ইংল্যান্ড ৮ উইকেট জয়ী

ম্যাচসেরা: ব্রাইডন কার্স


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| ক্রীড়া ডেস্ক
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০.৩৯ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০.৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ