ঢাকা
খ্রিস্টাব্দ

কক্সবাজার

শিশুসহ ৭১ যাত্রী নিয়ে ফ্লাইটে বিপদ, উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কক্সবাজার
শুক্রবার, ১৬ মে ২০২৫, ২.৫৩ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৬ মে ২০২৫, ৩.০৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2895329 জন

  • নিউজটি দেখেছেনঃ 2895329 জন
শিশুসহ ৭১ যাত্রী নিয়ে ফ্লাইটে বিপদ, উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ে
ছবি- ইন্টারনেট।


কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। শুক্রবার (১৬ মে ২০২৫) বিমানে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিল বলে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।


তিনি জানান, “বিমানটি আকাশে ওড়ার পরই কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে একটি চাকা পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সঙ্গে সঙ্গেই কন্ট্রোল টাওয়ার থেকে ফ্লাইট কন্ট্রোলে জানানো হয় এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়।”


বিমানটির জরুরি অবতরণ নিশ্চিত করতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে এখন অবস্থান করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারিং টিম এবং উদ্ধারকারী ইউনিট।


বিশেষজ্ঞরা জানিয়েছেন, পেছনের একটি চাকা খুলে পড়লেও ফ্লাইটটি জরুরি ভিত্তিতে নিরাপদ অবতরণ করতে সক্ষম। যাত্রীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।


ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিমান কর্তৃপক্ষ। আপাতত সকল যাত্রী, বিশেষ করে শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জেলা সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কক্সবাজার
শুক্রবার, ১৬ মে ২০২৫, ২.৫৩ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৬ মে ২০২৫, ৩.০৩ অপরাহ্ন