ঢাকা
খ্রিস্টাব্দ

ফেনীতে ছাত্র জনতা হত্যার ঘটনায় ১৫১ জনকে আসামি করে আরও একটি মামলা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | জেলা সংবাদদাতা
ফেনী
রবিবার, ২২ জুন ২০২৫, ৫.৪৬ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২২ জুন ২০২৫, ৫.৪৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 5481202 জন

  • নিউজটি দেখেছেনঃ 5481202 জন
ফেনীতে ছাত্র জনতা হত্যার ঘটনায় ১৫১ জনকে আসামি করে আরও একটি মামলা
- ছবি সংবাদদাতা প্রেরিত।


ফেনীতে ছাত্র জনতা হত্যার ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ ১৫১ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। দুই এমপি হলেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নিজাম উদ্দিন হাজারী। শুক্রবার রাতে গুলিবিদ্ধ জামসেদুল আলম নামের এক ব্যক্তি ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।


ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, মামলায় ১৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। 


মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদার, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র ওমর ফারুক, জেলা যুবলীগের সহসভাপতি ও শর্শদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবীব ও জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা মিমি।


এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনকে আসামি করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

হাসান মাহমুদ | জেলা সংবাদদাতা
ফেনী
রবিবার, ২২ জুন ২০২৫, ৫.৪৬ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২২ জুন ২০২৫, ৫.৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ