ঢাকা
খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এম এ সালাম রুবেল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঠাকুরগাঁও
শনিবার, ০১ মার্চ ২০২৫, ১.২৬ পূর্বাহ্ন

আপডেট : শনিবার, ০১ মার্চ ২০২৫, ১.২৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2317470 জন

  • নিউজটি দেখেছেনঃ 2317470 জন
ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর এলাকায় পাওয়ার টিলারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। 


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 


নিহত যুবকের নাম জুনায়েদ সিদ্দিকী নিশাত (১৯)। তিনি সদর উপজেলার দক্ষিণ সালান্দর এলাকার নুরুজ্জামানের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় আহত হয়েছেন পার্থ বর্মন (১৮), যিনি পৌর শহরের শান্তিনগর এলাকার নিতাই বর্মনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ শহিদুর রহমান(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের হাসপাতালে পাঠায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এম এ সালাম রুবেল | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঠাকুরগাঁও
শনিবার, ০১ মার্চ ২০২৫, ১.২৬ পূর্বাহ্ন
আপডেট : শনিবার, ০১ মার্চ ২০২৫, ১.২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ