ঢাকা
খ্রিস্টাব্দ

বিগত ৩ নির্বাচনে অনিয়মে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে :এনসিপি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.৩২ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 2984039 জন

  • নিউজটি দেখেছেনঃ 2984039 জন
বিগত ৩ নির্বাচনে অনিয়মে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে :এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গত তিন নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।


রোববার (২০ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের সশরীরে উপস্থিত থাকতে হবে। আচরণবিধি ও নির্বাচনী ব্যয়ের বিধিমালা পরিবর্তন চেয়েছি। তা কমিশন থেকে আশ্বস্ত করেছেন তারা, পরিবর্তন করবেন।


এর আগে দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচনকেন্দ্রিক নানান বিষয় নিয়ে আলোচনা হয়।


বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.৩২ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০.৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ