ঢাকা
খ্রিস্টাব্দ

মেজর জেনারেল ‘সি আর দত্ত’ ছিলেন সৃজনশীল ও সাহসী বাঙালি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৪.০৯ অপরাহ্ন

আপডেট : শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৪.০৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1522115 জন

  • নিউজটি দেখেছেনঃ 1522115 জন
মেজর জেনারেল ‘সি আর দত্ত’ ছিলেন সৃজনশীল ও সাহসী বাঙালি

চট্টগ্রাম: বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত (বীর উত্তম) এর ভূমিকা ছিল অপরিসীম। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভেদ ভুলে দেশপ্রেমের আদর্শে সকলকে অনুপ্রাণিত করেছেন। গত ২৯ আগস্ট, ২০২৫ তারিখে চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐক্য পরিষদ আয়োজিত এক স্মৃতিচারণ সভায় বক্তারা এসব কথা বলেন।


আন্দরকিল্লায় অবস্থিত ঐক্য পরিষদের কার্যালয়ে আয়োজিত এই সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রয়াত প্রতিষ্ঠাতাত্রয়—মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত, ভদন্ত বোধিপাল মহাথের, ও টি. রোজারিও-কে স্মরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড়।


সভায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সাংবাদিক বাসুদেব ধর বলেন, মেজর জেনারেল সি আর দত্ত এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় তাদের একত্রিত করার জন্য নিরন্তর চেষ্টা করেছেন। তিনি মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন।


চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাপ, চট্টগ্রামের আহ্বায়ক মিতুল দাশগুপ্ত। এছাড়া বক্তব্য রাখেন সাগর মিত্র, সাজীব বৈদ্য, অ্যাডভোকেট প্রশান্ত চক্রবর্তী, প্রণব দাশগুপ্ত, রাখাল নাথ, অ্যাডভোকেট সুমন সরকার, গৌতম দাশ, দিলীপ ঘোষ দীপু, মিসেস রুনু দাশ, সাংবাদিক সৈকত দাশ ইমন, অনুপ দাশ, রূপক শীল, দেবাশীষ দাশ নয়ন, উৎপল বড়ুয়া, সাজীব দত্ত, সৈকত পালিত রাসেল, অ্যাডভোকেট বাপ্পা ঘোষ, অনিরুদ্ধ দাশ, বিধান চৌধুরী শিবু, শাবলু মিত্র, সম্পদ দাশ, প্রবীণ দাশ সুমন, নারায়ণ বোস, রাজীব শীল, নয়ন শর্মা, বাসু নন্দী, এবং অমল সেন।


সভাপতির বক্তব্যে তাপস হোড় বলেন, "বর্তমান অস্থির সময়ে মেজর জেনারেল সি আর দত্ত, ভদন্ত বোধিপাল মহাথের, ও টি. রোজারিও’র মতো নিবেদিতপ্রাণ, সাহসী ও উদার মন-মানসিকতার লোকের খুব প্রয়োজন ছিল।"


এই সভার খবরটি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৪.০৯ অপরাহ্ন
আপডেট : শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ৪.০৯ অপরাহ্ন