ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১১টি ফার্মেসীকে জরিমানা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
টাঙ্গাইল
বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ১২.০৬ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ১২.০৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1085918 জন

  • নিউজটি দেখেছেনঃ 1085918 জন
ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১১টি ফার্মেসীকে জরিমানা
৥ ছবি- সংবাদদাতা প্রেরিত।

টাঙ্গাইলের ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ ও নিয়ম বহির্ভূত ঔষধ রাখায় ১১ টি ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন।



এসময় প্রত্যেকটি ফার্মেসীকে ২০ হাজার করে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা ঔষধ তত্বাবধায়ক আবু জাফর সহ ভূঞাপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 



এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, আমাদের নিয়মিত অভিযান হিসেবে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিয়ম বহির্ভূত ঔষধ রাখায় ১১টি ফার্মেসিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
টাঙ্গাইল
বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ১২.০৬ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ১২.০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ