ঢাকা
খ্রিস্টাব্দ

সোনাগাজীতে বিএনপি নেতা আনোয়ার পাটোয়ারীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 3577092 জন

  • নিউজটি দেখেছেনঃ 3577092 জন
সোনাগাজীতে বিএনপি নেতা আনোয়ার পাটোয়ারীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ছবি প্রতিনিধি প্রেরিত।


ফেনীর সোনাগাজীতে জেলা বিএনপির যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে ছাত্রদল-যুবদলের একাংশের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করছে। নিজেদেরকেরকে জুলাই যোদ্ধা দাবি করে সোমবার (২২সেপ্টেম্বর) বিকালে তারা এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। পৌর শহরের পশ্চিম বাজার থেকে চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর আলম রিয়াদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব রহমত উল্লাহ শাহীনের নেতৃত্বে মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টের শহীদ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুবদলকর্মী জুলাই যোদ্ধা এনায়েত উল্যাহ বাপ্পী, ছাত্রদল কর্মী জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাৎ হোসেন সজিব।

তারা দাবি করেন জুলাই যোদ্ধা এনায়েত উল্যাহ বাপ্পী, ২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন। তিনি চিকিৎসাধীন থাকায় মামলা করতে পারেননি। তার শরীরে এখনও ৩৬টি গুলির স্প্লিন্টার রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর তিনি ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। মামলায় ১০৬ জনের নাম উল্লেখ করে ও ৫০-১০০জনকে আসামি করা হয়।

একই মামলায় তিনজন সাংবাদিককে আসামি করায় পরদিনই বাদী মামলাটি প্রত্যাহার করেন। এ ঘটনায় এক সংবাদ সম্মেলনে ফেনী জেলা বিএনপির যুগ্মআহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী ওই মামলার বাদী এনায়েত উল্যাহ বাপ্পী যুবদলের কেউ নয় বলে দাবি করেন। এ ঘটনায় যুবদলকর্মী বাপ্পী ও তার অনুসারীরা জুলাই যোদ্ধাদের অবমাননা দাবি করেন ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ফেনী
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.১২ পূর্বাহ্ন