ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে গ্রাম আদালতের সেবা প্রাপ্তি বিষয়ক প্রচারণা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ৭.৩২ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ৭.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1809970 জন

  • নিউজটি দেখেছেনঃ 1809970 জন
বোয়ালখালীতে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে গ্রাম আদালতের সেবা প্রাপ্তি বিষয়ক প্রচারণা
-- বোয়ালখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রচারণা-চিত্র প্রদর্শনী ও উদ্ধুদ্ধ করণ সভায় কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করছেন প্যানেল চেয়ারম্যান মোঃ হাসান চৌধুরী।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির বিচারিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে গ্রাম আদালতের প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভান্ডালজুরী ঘাট সংলগ্ন জলদাস পাড়ার কালী মন্দির প্রাঙ্গণে গত ২৩ অক্টোবর  সন্ধ্যা ৭টায় গ্রাম আদালতের সেবা সম্পকিত প্রচারণা  মাইকিং ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় ) প্রকল্প এর আওতায় এ প্রচারণা কার্যক্রম সম্পন্ন করা হয়।

গ্রাম আদালতে কোন কোন বিষয়ের বিচার করতে পারে এবং গ্রাম আদালতের বিচারিক সেবা প্রাপ্তির সুবিধা সমুহ ব্যাপক জনসাধারণ জানার জন্য জ্যৈষ্ঠপুরা  এলায় মাইকিং করা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত জনসাধারণ গ্রাম আদালত আইন,বিধিমালা, বিচার প্রক্রিয়া , সংক্রান্ত ধারণা লাভ করেন। ভিডিও প্রদর্শণী শেষে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাসান চৌধুরী এর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক  অধীর বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া,  ইউপি মেম্বার সঞ্জু  বড়ুয়া,সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম,শিল্পী মাখন জলদাস, ,প্রবীণ শিক্ষক সুদর্শী বড়ুয়া, সংগঠক বিশ্বদ্বীপ বড়ুয়া।  এসময় জলদাসপাড়াসহ এলাকার শতাধিক নারী-পুরুষ এতে অংশ গ্রহন করেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আঁখি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ছোট -খাটো দেওয়ানী ও ফৌজদারী   বিরোধ স্থানীয়ভাবে  ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের  মাধ্যমে নিস্পত্তির লক্ষ্যে সরকার ২০০৬ সালে গ্রাম আদালত আইন প্রণয়ণ করেছেন । ২০১৩ সালে এ আইনটি সংশোধন করা হয় এবং ২০১৬ সালে গ্রাম আদালত বিধিমালা  প্রণয়ন করা হয়েছে।

সর্বশেষ ২০২৪ সালে গ্রাম আদালত আইন সংশোধন করে গ্রাম আদালতের ক্ষমতা সবোচ্চ  ৩ লক্ষ টাকা করা হয়েছে।  ও বিধিমালা  অনুযায়ী গ্রামীণ ছোট খাট দেওয়ানী ও ফৌজদারী বিরোধ বিবাদ স্থানীয় ভাবে  নিস্পত্তির অন্যতম বিচারিক কাঠামো গ্রাম আদালত। গ্রামীন জনগণের দৌড় গৌড়ায় বিচারিক সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি স্বচ্ছতার সাথে ন্যায় বিচার ও ন্যায্য বিচার নিশ্চিত করার অনন্য ও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া। গ্রামের সাধারণ দরিদ্র জনগোষ্ঠি নামমাত্র ফিস দিয়ে (দেওয়ানী মামলার ফিস ২০টাকা,ফৌজদারী মামলার ফিস ১০ টাকা) কম সময়ে, কম খরচে গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা নিয়ে উপকৃত হবার সুযোগ রয়েছে।ফলে স্থানীয় বিরোধ সমূহ নিয়ে জেলা আদালতে জনগণকে দৌঁড়াতে হবে না।হতে হবে না কোন রকমের হয়রানির শিকার। এতে করে জনসাধারণ যেমন স্বাচ্ছন্দে বিচারিক সেবা পাবেন তেমনি উচ্চ আদালতে মামলার জট কমানোর ক্ষেত্রে ও ভূমিকা রাখবে গ্রাম আদালত । কিন্তু গ্রাম আদালত আইন,বিধিমালা এবং এ আদালতের সেবা সম্পকে ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল জনসাধারণ সচেতন নয়। ফলে এলাকার জনগণ এ সেবা পেতে যেমন পারছেন না তেমনি ইউনিয়ন পরিষদ ও বিচারিক সেবা প্রদানে যথাযথ ভূমিকা নিশ্চিত করতে পারছেন না।

এ বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে গ্রাম আদলত সক্রিয় করণ (তৃতীয় পর্যায় ) প্রকল্প বাস্তবায়ন সহযোগি সংস্থা হিসেবে ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল  এ্যাকশন কাজ করছে।  আজকের গোলককানু বাজার সংলগ্ন জলদাশ পাড়ার কালী মন্দিরে  গ্রাম আদালতের প্রচারণা বিষয়ক নাটক বাড়ির কাছে গ্রাম  আদালত (ভিডিও) প্রদর্শনীর কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: হাসান চৌধুরীও ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা  গুরুপদ সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কুইজ বিজয়ী মোট ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ৭.৩২ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ৭.৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ