ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

দুই মাসে ৭টি অজগরসহ উদ্ধার শতাধিক, সাপের কামড়ে মৃত্যু ২
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২.১৪ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২.১৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 4558874 জন

  • নিউজটি দেখেছেনঃ 4558874 জন
বোয়ালখালীতে  ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

চট্টগ্রামের  বোয়ালখালীতে মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার, গত দুই মাসে ৭টি অজগর করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ার একটি বিলে অজগরটি আটকে পড়ে। খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে।

আমির হোসেন শাওন বলেন, বার্মিজ প্রজাতির অজগরটি বিলে বসানো ভাসা জালে আটকে পড়েছিলো। প্রায় ৮ ফুট লম্বা অজগরটি ওজন ৯ কেজি হবে। বন বিভাগের সাথে কথা বলে অজগরটি অবমুক্তির জন্য হস্তান্তর করা হবে।

আমির হোসেন শাওন বলেন গত দুই মাসে বিভিন্ন সাইজের ৭টি অজগর সাপ বোয়ালখালী উপজেলা বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর, সকালে, ১টি অজগর সাপ জৈষ্টপুরা এলাকা থেকে উদ্ধার হয়। ২৫ সেপ্টেম্বর, রাতে ১টি অজগর সাপ কেরানীবাজার এলাকা থেকে উদ্ধার হয়। ২৭ সেপ্টেম্বর সকালে ১টি অজগর সাপ আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রাম থেকে উদ্ধার হয়।  ১০ অক্টোবর, দুপুরে, ১টি অজগর সাপ আমুচিয়া ইউনিয়নের এলাকা থেকে উদ্ধার। ১৩ অক্টোবর, রাতে ১টি অজগর সাপ। পৌরসভা এলাকা থেকে উদ্ধার। এবং ২৯ অক্টোবর, বিকালে ১টি অজগর সাপ কধুরখীল এলাকা থেকে উদ্ধার হয়েছে।

এনিয়ে বোয়ালখালীতে গত দুই মাসে শতশত বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করা হয় বলে জানা যায়। গত দুই মাসে সাপের কামড়ে দুজনের মৃত্যুও হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী (চট্টগ্রাম) উপজেলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২.১৪ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২.১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ